২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপি নেতা খুন

যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামে বৃহস্পতিবার রাত আনোয়ারুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 04:40 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

যশোর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামে বৃহস্পতিবার রাত আনোয়ারুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আনোয়ার সাংবাদিক সামছুর রহমান কেবল, উদীচী হত্যাকন্ডসহ ১২টি মামলার আসামি। তিনি সাজিয়ালী গ্রামে আবুল বিশ্বাসের ছেলে। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের বেগ জানান, চুড়ামনকাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি আনোয়ার বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে বাবুলের চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় প্রতিবেশী দিদু মণ্ডলের ছেলে লাল্টু, ঝন্টু ও লুৎফরসহ ৮/১০ সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ওসি জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার সাড়ে ৮ টার দিকে আনোয়ার মারা যায়। ঘটনার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে যশোর জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩০ ঘ.