ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক বছর দুই মাস পর বুধবার গণভবনে উঠছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আজ (বুধবার) রাতেই প্রধানমন্ত্রী গণভবনে উঠছেন।
দুপুর থেকেই গণভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন প্রধানমন্ত্রী। সংস্কার কাজের জন্য তিনি এতদিন শেরেবাংলা নগরের অবস্থিত গণভবনে ওঠেননি।
এর আগে প্রধানমন্ত্রী থাকার সময় তিনি গণভবনেই ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৪০ ঘ.
bdnews24