ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি কোন ইস্যু না পেয়ে বোমা হামলায় খালেদা জিয়াকে হত্যার নাটক সৃষ্টি করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
বুধবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।
'বিএনপি-জামায়াত শিবিরের বোমা, হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে' আয়োজিত সমাবেশে তিনি বলেন, "সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না।
"অজুহাত সৃষ্টি করে রাজপথে নামতে চাইলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে," বলেন হানিফ।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দুই সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সভাপতিমণ্ডলীর সদস্য ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ সেলিম, আওলাদ হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৫ ঘ.
bdnews24