২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর জামিন স্থগিত

পিলখানা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর জামিনের আদেশে স্থগিতাদেশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 09:47 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর জামিনের আদেশে স্থগিতাদেশ এসেছে। সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি বি কে দাশ বুধবার হাইকোর্টের দেওয়া ওই আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন। চেম্বার বিচারপতি এ সময়ের মধ্যে সরকারকে নিয়মিত আপিলের আবেদন করতে বলেছেন। গত ১৭ ফেব্র"য়ারি পিন্টুকে তিনমাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। গত বছরের ফেব্র"য়ারিতে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পিন্টুর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদ্রোহী জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। পিলখানা হত্যাকাণ্ডে গত বছরের ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় একটি মামলা হয়। পরে তা নিউ মার্কেট থানায় স্থানান্তর হয়। ওই মামলায় গত বছরের ২ জুন পিন্টুকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আনিসুজ্জামান খান যে প্রতিবেদন জমা দেন তাতে বলা হয়, পিন্টু বিডিআরের ৮-৯ শ' জওয়ানকে নৌকায় করে পালিয়ে যেতে সাহায্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.