২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন্দলের কারণেই ভরাডুবি: হান্নান শাহ

দলে অভ্যন্তরীণ কোন্দলের কথা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এ কারণেই সিলেটে সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 10:42 AM

Updated : 24 Aug 2022, 06:38 PM

সিলেট, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলে অভ্যন্তরীণ কোন্দলের কথা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এ কারণেই সিলেটে সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। শনিবার সিলেটে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় তিনি বলেন, কোন্দল নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। অষ্টম সংসদ নির্বাচনে সিলেট বিভাগে ১৯টি আসনের ১০টিতে বিএনপি জয়ী হলেও নবম সংসদ নির্বাচনে দলটি কোনো আসনে জেতেনি। বিএনপি বলে আসছিলো, ষড়যন্ত্র করে তাদের নির্বাচনে হারানো হয়। হান্নান শাহ বলেন, "দলীয় কোন্দলের কারণে সিলেট বিভাগে বিএনপির ভরাডুবি হয়েছে। কোন্দল নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বিষয়গুলো খতিয়ে দেখা হবে।" কোন্দলের কারণে স