২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর ও বিদ্যুত নিয়ে উদ্বেগ জামায়াতের

ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়া এবং সে দেশ থেকে বিদ্যুত আনার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 10:39 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়া এবং সে দেশ থেকে বিদ্যুত আনার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির মতিউর রহমান নিজামীর আশঙ্কা, এতে বাংলাদেশের এ দুটি ক্ষেত্র প্রতিবেশী দেশটির নিয়ন্ত্রণে চলে যাবে। পঞ্চম সংবিধান বাতিলের মধ্য দিয়ে দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত আমির শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের শূরা সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, "দুটি বন্দর ব্যবহারের চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের চারণভূমিতে পরিণত হবে। ভারত থেকে বিদ্যুত আনার মাধ্যমে সেই দেশটিকে আমাদের জাতীয় গ্রিডে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে। ভারত সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বের হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় মংলা ও চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ায় দুই দেশের মতৈক্য হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজস্ব আহরণ বাড়বে বলে সরকার বলে আসছে। সমুদ্রবন্দর দুটি শুধু ভারত নয়, নেপাল ও ভুটানকে ব্যবহারের সুযোগও দিচ্ছে বাংলাদেশ। জামায়াতের জোট শরিক প্রধান বিরোধী দল বিএনপিও বলছে, প্রধানমন্ত্রী দেশকে বিকিয়ে দিয়ে এসেছেন। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত বিরোধিতা যাদের অভ্যাস তারা তা করে যাবে। তবে তার সরকার দেশের স্বার্থে কাজ করবে। পঞ্চম সংশোধনীর বাতিলের বিষয়ে নিজামী বলেন, "বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর করে তাবেদার রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র হচ্ছে। ওই পথ ধরেই গত বছর দেশের চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। এখন পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার নামে ইসলামী রাজনীতি বন্ধ করার অপচেষ্টা চলছে।" একাত্তরে জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। স্বাধীনতার পর '৭২ সালে যে সংবিধান প্রণয়ন হয়, অসা