২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে কারাগারেই থাকতে হচ্ছে

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন নাকচ করে তাকে আগামী ১৬ ফেব্র"য়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 06:07 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন নাকচ করে তাকে আগামী ১৬ ফেব্র"য়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার একইসঙ্গে সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী ১৫ ফেব্র"য়ারি আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক রাখা এবং তার পক্ষের দুটি আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। সাঈদীর উপস্থিতিতেই পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে এ শুনানি হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর জামিন ও তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে কী পাওয়া গেছে তা প্রকাশ করার জন্য গত ২৭ ডিসেম্বর দুটি আবেদন করা হয়। দুই আবেদনে বুধবার সাঈদীর পক্ষে শুনানি করেন এম তাজুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, "সাঈদী একজন সম্মানিত ব্যক্তি। দীর্ঘদিন ধরে তাকে আটক রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষ এখনো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি। যে কোনো শর্তে তিনি জামিন নিতে রাজি আছেন। "যেমন আদালত চাইলে সাঈদী তার পাসপোর্ট জমা দেবেন, দেশের কোথায় কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না, দেশ ছেড়ে পালাবেন না এবং তদন্ত কাজে কোনো প্রকার বাধা বা প্রভাব বিস্তার করবেন না।" যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসঙ্গ তুলে তাজুল শুনানিতে বলেন, "সেখানে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে দীর্ঘদিন আটক রাখা হয়নি।" এ সময় ট্রাইব্যুনাল বলে, "আপনি শুধু যুযোস্লাভিয়ার কথা বললেন। কিন্তু রুয়ান্ডা ও হেগের কথা বললেন না। যেখানে সন্দেহভাজনদের আটক রাখার দৃষ্টান্ত রয়েছে।" জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, "সাঈদীর বিরুদ্ধে আমরা যেসব তথ্য-প্রমাণ পেয়েছি তাতে তার অপরাধ প্রমাণিত হয়েছে। ৪০ বছর আগের ঘটনা হওয়ায় তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করতে সময় লাগছে। অভিযুক্তকে জামিন দেওয়া হলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তদন্ত কাজে বাধা সৃষ্টি করতে পারেন, সাক্ষীদের ভয়-ভীতি দেখাতে পারেন।" সাক্ষীদের হয়ে ভয়-ভীতি দেখানোই ইতিমধ্যে পিরোজপুরে ছয়টি জিডি হয়েছে উল্লেখ করে তারা বলেন, "তার নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। প্রভাবশালী হওয়ার কারণে তিনি অনেক আলামতও নষ্ট করার ক্ষমতা রাখেন। এই অবস্থায় তাকে জামিন দিলে ন্যায়বিচার ব্যাহত হবে।" আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত সাঈদীকে আটক রাখার আবেদন গত ২৩ ডিসেম্বর জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার জন্য গত ২ নভেম্বর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এ বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়। স