২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন বিচারে ভ্রাম্যমাণ আদালত

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক বিচার করতে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক বিচার করতে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের ভিজিলেন্স টিম ও মনিটরিং টিমের অভিযোগ পেলেই সংশ্লিষ্ট প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। পৌরসভা নির্বাচনে এবারই প্রথম নির্বাচনী আচরণবিধি তদারকিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দ পাওয়ার পরই মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবে। ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন এবং রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত প্রচারণা বন্ধ রাখতে হবে। রংপুর ও রাজশাহী বিভাগের পৌরসভাগুলোয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৭ ডিসেম্বর খুলনা ও বরিশাল বিভাগে, ১ জানুয়ারি ঢাকা বিভাগে এবং ২ জানুয়ারি সিলেট ও চট্টগ্রাম বিভাগের পৌরসভায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীতা প্রত্যাহারের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে। প্রার্থীদের আবেদন অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে কোনো একটি প্রতীক একাধিক প্রার্থী পছন্দ করলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের একজন সিনিয়র সহকারি সচিব। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "প্রচারণা চালাতে হবে আচরণবিধি মেনেই। যথাযথভাবে তা পালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে বিশেষ দল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযোগের গুরুত্ব অনুযায়ী সাজা দেবে।" তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করতে পারবেন। আরো বেশি শাস্তির প্রয়োজন হলে বিচারিক হাকিমের (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে মামলা করা হবে। প্রথমদিকে নির্বাচনী এলাকাগুলোয় ম্যাজিস্ট্রেট কম নিয়োজিত থাকলেও আইন শৃঙ্খলাবাহিনী নিয়োগের পর এ কর্মকর্তারা নিয়মিত টহলে থাকবেন বলে জানান এই নির্বাচন কমিশনার। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। প্রচারণায় বিধি-নিষেধ আচরণ বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে পথসভা, ঘরোয়া সভা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণায় কোনো বাধা নেই। মেয়র পদের কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় ভোটার স্লিপ দিতে পারবেন না। মেয়র প্রার্থীরা প্রতি ২০ হাজার ভোটারের বিপরীতে একটি করে নির্বাচনী অফিস করতে পারবেন। তবে পাঁচটির বেশি অফিস স্থাপন করতে পারবেন না। কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডে একটি অফিস করতে পারবেন। অফিসে কোন টেলিভিশন, ভিসিআর, ভিসিডি ও ডিভিডি ব্যবহার করা যাবে না। পোস্টারে প্রার্থীর ছবি ও নির্বাচনী প্রতীকের বাইরে প্রার্থী কোন রাজনৈতিক দলের নেতা-নেত্রীর ছবি বা দলের নাম ব্যবহার করতে পারবেন না। পোস্টারের নিচে ছাপাখানার ঠিকানা ও পোস্টার-সংখ্যা উল্লে