২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সংসদীয় স্থায়ী কমিটির সভা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা বৃহস্পতিবার রাজশাহীতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

রাজশাহী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা বৃহস্পতিবার রাজশাহীতে হয়েছে। সকাল ১০টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) মিলনায়তনে কমিটির ২০তম সভা শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। সভায় রাজশাহীতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও গণপূর্ত অধিদপ্তরের চলমান এবং প্রস্তাবিত প্রকল্প কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সদস্য জহিরুল হক ভূঞা মোহন, এনামুল হক, সাফিয়া খাতুন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান নূরুল ইসলাম ঠান্ডু, রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়, আরডিএ'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ সভায় বক্তব্য রাখেন। এছাড়া গণপূর্ত, গৃহায়ণ ও আরডিএ'র সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.