২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা হামলায় আহত

ছাত্রলীগ সমর্থকরা নড়াইল সদর উপজেলা ছাত্রদল সভাপতি সাজেদুল করিমকে (২৮) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নড়াইল, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ সমর্থকরা নড়াইল সদর উপজেলা ছাত্রদল সভাপতি সাজেদুল করিমকে (২৮) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এ হামলা হয়। চঞ্চলকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি শাহারিয়ার রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ব্যক্তিগত কাজে সাজেদুল করিম কলেজে গেলে ছাত্রলীগ সমর্থকরা তাকে মারধর করে। জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ভিক্টোরিয়া কলেজে মারামারির ঘটনায় ছাত্রলীগের কোনো সর্ম্পক নেই। নড়াইল সদর থানার ওসি আলমগীর শেখ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.