২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হামলায় আহত ছাত্রদল নেতা

ছাত্রলীগ সমর্থকদের হামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ সমর্থকদের হামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর তাকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। জিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ছাত্রদল নেতা গৌতম। তাড়াশ কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোমিনের নেতৃত্বে ছাত্রলীগের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল খালেক পিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.