২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের জামিন হয়নি

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন হয়নি। চট্টগ্রামে একটি আদালত তার জামিনের শুনানি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন হয়নি। চট্টগ্রামে একটি আদালত তার জামিনের শুনানি হয়। সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জামিন আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম এইচএম ফজলুল বারী জামিন নামঞ্জুর করেন। মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত বাবরকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা সুবিধা দিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বাবরকে পাঁচদিন ঢাকায় হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে গত বুধবার চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের জামিন এবং সুচিকিৎসার জন্য আদালতে আবেদন জানান। মহানগর হাকিম মাহাবুবুর রহমান সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/১৮১৭ ঘ.