২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজল আবার গ্রেপ্তার

ঢাকা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে পুনরায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে পুনরায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। ২৭ জুন হরতালের দিন মিরপুরের সনি সিনেমা হলের সামনে গাড়ি ভাংচুর ও পোড়ানোর একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালে মিরপুরে গাড়ি ভাংচুর ও পোড়ানোর একটি মামলায় শনিবার বিকালে ডিপজলকে গ্রেপ্তার করা হয়েছে।" এর আগে সকালে ডিপজলকে জামিনে মুক্তির আদেশ দেয় মহানগর দায়রা জজ আদালত। ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীর মোড়ে দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্যকে ডিপজল মারধর করেন ও অস্ত্র দেখিয়ে হুমকি দেন। সেদিনই দারুস সালাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ২৮ নভেম্বর রাতে ডিপজল থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পন করেন। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেএমএস/১৮১৩ ঘ.