২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক লীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৭

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঘোড়াশাল শাখা কমিটি গঠন করা নিয়ে দুই গ্র"পের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

নরসিংদী, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঘোড়াশাল শাখা কমিটি গঠন করা নিয়ে দুই গ্র"পের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। সোমবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে এ সংঘর্ষে আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বদরুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীকে না জানিয়ে সাধারণ সাধারণ সম্পাদক আলাউদ্দীন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঘোড়াশাল শাখা কমিটি গঠন করেন। সকালে এ নিয়ে উভয়পক্ষের কথা কাটাকটির এক পর্যায়ে মারামারি শুরু করে। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন- আবুল কামাল (৩২), বজলু (৩৩), জাহাঙ্গীর (৪৮), ফজলুল হক (৪০), ফরিদুল ইসলাম (৩৭), মঞ্জু (৩৮) ও মাসুদ আলম (৩৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯০০ ঘ.