২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মহানগর ছাত্রদলের নতুন কমিটি

প্রক্রিয়া শুরুর প্রায় পাঁচমাস পর খুলনা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

খুলনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রক্রিয়া শুরুর প্রায় পাঁচমাস পর খুলনা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ফ্যাক্স বার্তায় প্রাথমিকভাবে সাত সদস্যের কমিটির অনুমোদন দেওয়ার কথা জানায়। কমিটিতে রয়েছেন- সভাপতি মো. আরিফুজ্জামান, সহ-সভাপতি আব্দুল্লাহ হেল কাফি সখা, মিজানুজ্জামান তাজ ও নাহিদ মোড়ল, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজ শাহেদ ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল। এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক বিল্লাহ হোসেন তারেক স্বাক্ষরিত ওই ফ্যাক্স বার্তায়। মহানগর ও জেলা ছাত্রদলের কমিটি করার লক্ষ্যে গত ১৭ জুলাই খুলনা নগরীর জিয়া হলে প্রার্থীদের সাংগঠনিক কর্মকাণ্ড ও জীবন বৃত্তান্ত যাচাই করা হয়। এছাড়া রাজনৈতিক বিষয়ের ওপর তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.