২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের মিছিল থেকে ছয়জন আটক

সিলেট নগরীতে জামায়াতের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 04:50 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

সিলেট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে জামায়াতের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে নগরীর চৌহাট্টা এলাকা থেকে আটক করা হয়, জামায়াতকর্মী নজরুল ইসলাম (৪৫), শিবিরকর্মী আব্দুর রহমান (২৫), পথচারী আব্দুল গনী (২৪), মিজানুর রহমান (২২), সাইদুর রহমান (২২) ও বদরুল হককে (২৫)। কোতয়ালি থানার উপ-পরিদর্শক সুলতান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে দরগা গেইট থেকে জামায়াতের একটি মিছিল চৌহাট্টা পৌঁছলে পুলিশ ধাওয়া করে ছয়জনকে আটক করে। এর মধ্যে দুইজন জামায়াত ও শিবিরের এবং বাকি চারজন পথচারী বলে তিনি জানান। তবে জামায়াত আটক ছয়জনকেই তাদের কর্মী বলে দাবি করেন। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম বলেন, জামিন লাভের পর ঢাকা মহানগর জামায়াত আমির রফিকুল ইসলাম খানকে আবার গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর জামায়াত একটি শান্তিপূর্ণ মিছিল করে। এ সময় পুলিশ মিছিলে ধাওয়া করে জামায়াত-শিবিরের ছয়জনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৮ ঘ.