২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার তিন দেশে করা সফর বিষয়ে জানাতে রোববার সংবাদ সম্মেলন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার তিন দেশে করা সফর বিষয়ে জানাতে রোববার সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর ১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। রাশিয়া, বেলজিয়াম এবং জাপানে ১২ দিনের সরকারি সফরে গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী ঢাকা ছাড়েন। সফর শেষে বৃহস্পতিবার রাতে তিনি দেশে ফিরে আসেন। শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, ২/১ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই তিন দেশ সফরের অর্জনগুলো তুলে ধরবেন। গত ১৬ জানুয়ারি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তার ভারত সফরের পর এই সংবাদ সম্মেলন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪৩ ঘ.