২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার এমপিদের বৈঠকে ডেকেছেন হাসিনা

ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে শনিবার বিকাল ৫টায় এ বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ঢাকায় দুজন ছাড়া অন্য সব সংসদ সদস্য আওয়ামী লীগের। তারাসহ মহাজোটের দুই শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য এইচএম এরশাদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য রাশেদ খান মেননও বৈঠকে থাকবেন। নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন রোববার শুরু হচ্ছে। তার একদিন আগেই ঢাকার সংসদ সদস্যদের বৈঠকে ডাকলেন সংসদ নেতা। ১২ দিনের সফর থেকে ফিরে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অংশ নেন দলীয় প্রধান হাসিনা। ওই বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৫০ ঘ.