খুলনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে মিছিল করতে গিয়ে সারাদেশেই বাধা পেয়েছে বিএনপি। খুলনাসহ কয়েকটি স্থানে মিছিলে সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবারের হরতাল সারাদেশে বড় ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে গাড়ি ভাংচুর হয়েছে। গ্রেপ্তার হয়েছে শতাধিক বিএনপি নেতা-কর্মী। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলায় আহতও হয়েছে অর্ধশত।
চট্টগ্রাম, রাজশাহী, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিলও করেছে।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, ট্রানজিট চুক্তি বাতিল, খালেদা জিয়াকে বাড়ি থেকে 'উচ্ছেদ', তার দুই ছেলেসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। বর্তমান সরকারের সময়ে এটা তাদের তৃতীয় হরতাল।
হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক ছিলো বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। চট্টগ্রাম বন্দরে কাজ চললেও যানবাহন না থাকায় খালাস করা পণ্য বন্দরের বাইরে যায়নি। তবে স্থলবন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে।
সারাদেশে গাড়ি চলাচল ও দোকানপাট প্রায় বন্ধ ছিলো। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। অফিস-আদালতে কাজ চললেও উপস্থিতি ছিলো কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে হরতালের চিত্র-
খুলনা: নগরীতে হরতালের সমর্থনে মিছিলে সরকার সমর্থকদের হামলায় অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। হরতাল সমর্থকরা দৌলতপুরে দুটি টেম্পু ভাংচুর করেছে। পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা দৌলতপুর ও খালিশপুরে বিএনপির মিছিলে হামলা করেছে।
দুপুরে বিএনপির নগর কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা অভিযোগ করেন, দাকোপ, কয়রা, রূপসা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়েছে। দাকোপ ও কয়রায় মিছিলে আওয়ামী লীগকর্মীরা হামলা চালায় বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে হরতালের বিপক্ষে আওয়ামী লীগ নগরীর বিভিন্ন স্থানে মটর সাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার বহর নিয়ে মিছিল করে।
বরিশাল: নগরীতে পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা, ভাংচুর করে সাতটি বাস। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ২০ জন। পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে।
সকাল সোয়া ১১টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন খানের নেতৃত্বে নগরীর পোর্ট রোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর এগিয়ে যাওয়ার পর পুলিশ লাঠি চালিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয় বিএনপির ১০ নেতাকর্মী।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুর ১টার দিকে আদালত চত্বর থেকে মিছিল বের করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সে মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে ১০ আইনজীবী আহত হন বলে ফোরামের নেতা হায়দার বাবুল জানিয়েছেন।
নগরীর সদর রোড, বাজার রোড, চকবাজারের ব্যবসায়ীরা সকাল থেকেই দোকান বন্ধ রাখলেও কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ নেতারা দোকান খুলতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী: সকাল সাড়ে ১০টার দিকে শাহ মখদুম থানার বায়া এলাকার সরকারি শিশুসদনের সামনে থেকে ছাত্রদল মিছিল বের করে। মিছিল থেকে একটি ব্যাটারিচালিত একটি অটো রিকশা ভাংচুর চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ তিন ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করে।
সকাল ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে হরতালের সমর্থনে ভূবন মোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাহেব বাজার বড় রাস্তায় যাওয়ার চেষ্টা করলে জিরো পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয়।
সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতাল চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এদিকে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে হরতালবিরোধী মিছিল হয়।
সিলেট: নগরীর বন্দরবাজারে আদালত এলাকায় র্যাব ও পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ওই সময় পুলিশের লাঠিপেটায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে। এর মধ্যে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল রয়েছেন।
কেরানীগঞ্জ (ঢাকা): উপজেলার বিভিন্ন এলাকায় হরতালকারীদের সঙ্গে পুলিশের দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ায় হয়। বিএনপির মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ ৫০ জন।
থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. মহিউদ্দিন বলেছেন, পুলিশ তাদের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হরতালকারীরা ১৫/২০ গাড়ি ভাংচুর হয়।
নরসিংদী: জেলখানার মোড়ে পুলিশের লাঠিপেটায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ ৩০ জন আহত হয়।
ওই সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাংচুরের অভিযোগে পুলিশ বিএনপির ১০ কর্মীকে গ্রেপ্তার করে। খোকন অভিযোগ করেছেন, পুলিশ মিছিলে বাধা দেয় এবং বিনা উস্কানিতে হামলা চালিয়ে তাদের আহত করে।
নারায়ণগঞ্জ: মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হয় বিএনপির ১০ নেতা-কর্মী। গ্রেপ্তার করা হয় শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহাম্মদ লালা ও যুবদল নেতা রাশেদ আহমেদ টিটুকে।
অন্যদিকে হরতালের বিপক্ষে পুলিশ প্রহরায় মটর সাইকেল বহর নিয়ে মিছিল করে যুবলীগকর্মীরা।
নোয়াখালী: কয়েকটি উপজেলায় মিছিলে হামলা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। এতে আহত হয়েছে অন্তত ২৩ জন। পুলিশ গ্রেপ্তার করেছে বিএনপির ২২ নেতাকর্মীকে।
সকাল ৯টার দিকে সোনাপুরে হরতালকারীদের মিছিলে পুলিশ লাঠিপেটা করলে শহর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সহিদ উল্লাসহ ১০ জন আহত হয়।
সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া বাজারে সকাল ১১টার দিকে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় সাত জন আহত হয়। সোনাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে হরতালবিরোধীদের হামলায় আহত হয় চার জন। বেগমগঞ্জের আমিন বাজারে পিকেটাররা একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
জেলা শহরে দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে মিছিল হয়।
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার চাপারহাটে হরতালের সর্মথনে মিছিল থেকে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের লাঠিপেটায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।
ঠাকুরগাঁও: পীরগঞ্জ চৌরাস্তা মোড়ে দুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলকারীদের মধ্যে সংঘর্ষে আহত হয় দুই ছাত্রদলকর্মী। জেলা শহরে বিএনপি সমর্থক অইনজীবীদের মিছিলে পুলিশ বাধা দেয়।
নওগাঁ: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মিছিল বের করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
বগুড়া: হরতালকারীরা শহরের চারমাথা এলাকায় একটি ট্রাক ও শাকপালা এলাকায় একটি মাইক্রোবাস ভাংচুর করে।
এছাড়া গাবতলী উপজেলা সদরে পিকেটাররা একটি ট্রাক চলাচলে বাধা দিলে পুলিশ তাদের ধাওয়া করে হটিয়ে দেয়।
গাইবান্ধা: পলাশবাড়ীতে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় তিন পুলিশসহ অন্তত নয় জন আহত হয়।
সাতক্ষীরা: শহরের রক্সি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে হরতালকারীরা। তবে দুপুরে মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশি বাধায় তা ব্যর্থ হয়। ভোমরা স্থলবন্দর থেকে পণ্যবাহী কোনো ট্রাক বের না হয়নি।
ময়মনসিংহ: মিছিলের চেষ্টা করলে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে আটক করা হয়।
কুড়িগ্রাম: বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে না পারলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিল করে। বিএনপি সকাল ৮টার দিকে মিছিলের চেষ্টা করলে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগও তাদের বাধা দেয়।
কুমিল্ল
bdnews24