২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ

কুমিল্লার চান্দিনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

কুমিল্লা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চান্দিনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাসহ পাঁচজন আহত হয়েছে। সোমবার বিকালে উপজেলা সদরে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি মধ্য বাজার এলাকায় আসার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা জানান। সংঘর্ষের সময় চান্দিনা পৌরসভার চার নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি কামাল হোসেনের মটরসাইকেল ভাংচুর করা হয়। আহতদের মধ্যে আছেন- উপজেলা ছাত্রদল সভাপতি কাইয়ুম খান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা শাজাহান, বরকইট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম, বিএনপি নেতা চারু মিয়া। বিকাল সাড়ে ৪টার দিকে চান্দিনা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশের অবস্থান দেখা গেছে বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ধাওয়া পাল্টা ধাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে হরতাল করার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিকালে তার নেতৃত্বে হরতালবিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.