পাবনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে পাবনা শহরে সোমবার বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচজন আহত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে বিএনপি দাবি করেছে।
কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে জেলা শহরের সাতটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলসহ নেতাকর্মীরা জেলা কার্যালয়ে আসে। এ সময় শালগাড়িয়ায় একটি মিছিলে পুলিশ লাঠিপেটা করে।
জেলা কার্যালয়ের সামনে থেকে সকাল ১২টায় মিছিল করতে চাইলে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
পরে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে রাস্তায় তারা সমাবেশ করে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাটিপেটায় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল
bdnews24