২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে লাঠিপেটায় দুলু আহত

নাটোরে মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পুলিশসহ আহত হয়েছে আরো ২৩ জন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

নাটোর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পুলিশসহ আহত হয়েছে আরো ২৩ জন। ৩০ নভেম্বরের হরতালের সমর্থনে রোববার দুপুর ১২টার দিকে সাবেক উপমন্ত্রী দুলুর নেতৃত্বে জেলা সদরে মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে আলাইপুর বিএনপি কার্যালয়ের সামনে গেলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এরপর মিছিলকারীদের লাঠিপেটা করতে শুরু করে পুলিশ। ওই সময় দুলু মাথায় ও হাতে লাঠির আঘাতে আহত হন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। বিএনপির অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, বিএনপিকর্মীরা ইট ছুড়লে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও লাঠি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে। দুলু আহত হওয়ার পর বিএনপিকর্মীরা নাটোর-রাজশাহী সড়ক অবরোধের চেষ্টা করে। তবে দলীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় তারা। দুলু সাংবাদিকদের বলেন, "আমরা শান্তিপূর্ণ মিছিল শেষ হওয়ার আগেই পুলিশ অযথা গুলি চালায়। পুলিশের লাঠিপেটায় আমিসহ বেশ কয়েকজন আহত হয়েছি।" সাবেক উপমন্ত্রী দুলু অভিযোগ করেন, সরকারি দলের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ হামলা চালায়। "জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। পুলিশ কেন, কোনো শক্তিই এ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না", বলেন দুলু। এ বিষয়ে নাটোর থানার ওসি আব্দুল