ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে খালেদা জিয়া এখন কেন ঘন ঘন হরতাল ডাকছেন জনগণ তা জানতে চায়।
'সম্পদ হারানোর কারণে ব্যক্তিগত ক্ষোভ মেটাতে বার বার হরতাল ডেকে জনগণের দুর্ভোগ এবং শান্তি নষ্ট করার জন্য' প্রধান বিরোধী দল বিএনপি'র সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"খালেদার বাড়ি ইস্যুটি সম্পূর্ণই সেনাবাহিনী ও আদালতের বিষয়," উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের শান্তিকামী জনগণ এ ধরণের গণবিরোধী কর্মসূচি প্রত্যাখ্যান করবে। কারণ তারা স্পষ্টতই বুঝতে পেরেছে বেগম জিয়া জনগণের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এ হরতালের ডাক দিয়েছেন।"
হোটেল কনরাডে শুক্রবার বেলজিয়ামসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক সভায় শেখ হাসিনা এ কথা বলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
'সুপ্রিম কোর্টের নির্দেশেই বাসা ছাড়তে হয়েছে'
বিরোধী দলীয় নেত্রীর সেনানিবাসের বাড়ি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "সুপ্রিম কোর্টের আদেশ মানা ছাড়া বিএনপি প্রধানের আর কোনো বিকল্প নেই।
"সুপ্রিম কোর্টের নির্দেশেই বিরোধী দলীয় নেত্রীকে দখলকৃত সেনা সম্পত্তি ছেড়ে দিতে হয়েছে," দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "সরকার বিষয়টির সঙ্গে জড়িত নয়।"
বিএনপি কখনই জনগণের স্বার্থে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তার মতে, দলটির প্রধানসহ এর নেতা ও কর্মীরা সবসময়ই ব্যক্তিগত স্বার্থপূরণে সচেষ্ট থাকে।
"জনগণ বেগম খালেদা জিয়ার গুলশানের দ্বিতীয় বাড়ির বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে পারে," বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
একই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি ছাড়া জিয়াউর রহমান পরিবারের জন্য আর কিছুই রেখে যাননি- তার মৃত্যুর পর এ ধরণের মিথ্যা বিবৃতি দিয়ে বেগম জিয়া সরকারের কাছ থেকে এ সম্পত্তি গ্রহণ করেছিলেন।"
"কিন্তু জিয়া তার পরিবারের জন্য ঢাকার দক্ষিণ খানে একটি জমি এবং বিভিন্ন ব্যাংকে এফডিআর খুলে গিয়েছিলেন," উল্লেখ করে হাসিনা বলেন, "জিয়াউর রহমান যদি কেবল ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি রেখে যেতেন তাহলে কীভাবে বেগম জিয়া ও তার দু'সন্তান শত শত কোটি টাকার মালিক হয়েছেন?"
সময় থাকলেও গণভবন ছেড়েছিলেন হাসিনা
ছোট বোন শেখ রেহানার নামে বাড়ির বদ্দ বাতিল করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ স্টেশন নির্মাণ করেছিল বলে জানান প্রধানমন্ত্রী।
হাসিনা জানান, নিরাপত্তার খাতিরে বিদায়ী প্রধানমন্ত্রী গণভবনে বাস করতে পারবেন
bdnews24