ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় সংবিধান পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সচিবালয়ে নিজ কার্যালয়ে বুধবার আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "৫ম সংশোধনী অবৈধ সংক্রান্ত হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছিল তা আপিল বিভাগ বহাল রাখলেও তারা কিছু পর্যবেক্ষণ দেন।
"রায়ের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষার কারণে সংবিধান পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় পাঠাতে দেরি হচ্ছে।"
সুপ্রীম কোর্টের রায়ে সংবিধান সংশোধন করা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, "সামরিক ফরমান দিয়ে যে সব বিষয় সংবিধানে যোগ করা হয়েছিলো সেগুলো বাতিল হবে এবং যেগুলো বাতিল করা হয়েছিলো সেগুলো পুনরায় বহাল করা হবে।"
তিনি জানান, রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের কাজ শেষ পর্যায়ে আছে।
পিলখানা হত্যাকাণ্ডের বিচারের সময় বাড়ানো বিষয়েও কথা বলেন বিচারমন্্রতী শফিক আহমেদ।
পিলখানা হত্যাকাণ্ডে আটশ ২৪ জন অভিযুক্তের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল আইনে একশ ৩৫ দিন সময় বেঁধে দেওয়া আছে। এ সময় বৃদ্ধি করে আইন সংশোধনের জন্য কোনো প্রস্তাবনা এসেছে কি না
bdnews24