২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়তাবাদী আইনজীবীদের প্রতিবাদ-সমাবেশ ২৯ নভেম্বর

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ২৯ নভেম্বর সারাদেশের আইনজীবী সমিতিগুলোতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ২৯ নভেম্বর সারাদেশের আইনজীবী সমিতিগুলোতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। বিতর্কিত দুই বিচারপতির শপথ, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ, নিু আদালতে বিচারকদের হয়রানিমূলক বদলি ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে বিএনপি সমর্থিত আইনজীবী সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করলো। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা লিখিত বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তিনি আরও বলেন, এ ঘটনা সমগ্র বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে কোনো মহল যাতে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা না করে এবং সরকারের কোনো মন্ত্রী বা দায়িত্বশীল মহল তদন্ত প্রতিবেদন দাখিলের আগে আগাম কারো বিরুদ্ধে অভিযোগ এনে মানুষকে বিভ্রান্ত না করে সে আহ্বান জানানো হচ্ছে। সেইসঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসিমসহ পাঁচজনকে আসামী করার ঘটনার তীব্র প্রতিবাদ জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮৪৭ ঘ.