২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে বসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

বিরোধী দল হরতাল ডাকার পরদিনই জরুরি বৈঠকে বসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল হরতাল ডাকার পরদিনই জরুরি বৈঠকে বসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ বৈঠক হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে যারা ঢাকায় আছেন, তাদের বৈঠকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে ৩০ নভেম্বর সারাদেশে হরতাল ডেকেছে। সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হরতালের পাশাপাশি ছয় দিন মিছিল-সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরমধ্যেই কেন্দ্রীয় কমিটির এ জরুরি বৈঠক ডাকা হলো। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তার অনুপস্থিতিতেই মঙ্গলবারের এ সভা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭০০ ঘ.