২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন কর্মসূচি নিয়ে বৈঠকে বিএনপি'র স্থায়ী কমিটি

সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপি'র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপি'র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রোববার শুরু হওয়া এ বৈঠক এক পর্যায়ে মূলতবি করা হয়। সেই মূলতবি বৈঠক সোমবার রাতে আবার শুরু হয়েছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে রাত ৮টায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। বৈঠকের আগে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আজও হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হবে।" বৈঠকে দলের মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আরএ গনি, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম খান, সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন। রোববার স্থায়ী কমিটির সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসেন। ওইদিন বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৭ ঘ.