২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর শওকতের মৃত্যুতে আশরাফের শোক

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার এক শোক বিবৃতিতে সৈয়দ আশরাফ বলেন, "মীর শওকত আলী আমাদের সুমহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত স্পষ্টভাষী ছিলেন।" স্বাধীনতাবিরোধী অপশক্তি, নরঘাতক জামাতিদের বিরুদ্ধে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তার অবস্থান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, "তার মৃত্যুতে দেশ ও জাতি বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন অনন্য দেশপ্রেমিক সন্তানকে হারালো।" বিবৃতিতে আশরাফ প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও সহকর্মীসহ সবার প্রতি গভীর সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪২ ঘ.