ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়ার বাড়ি ছাড়ায় হাইকোর্টের রায় স্থগিতের আবেদন বিষয়ে অ্যাটর্নি জেনারেল জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।
সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে মওদুদ বলেন, "তিনি (অ্যাটর্নি জেনারেল) ভালো করে জানেন, এটি আপিল বিভাগে বিচারাধীন মামলা। এতে আপিল ও স্থগিতাদেশের আবেদন একসঙ্গে বিচারাধীন। দুটোই একই সঙ্গে ২৯ নভেম্বর শুনানির দিন ধার্য আছে।
"সেক্ষেত্রে আলাদাভাবে কোনো স্থগিতাদেশের প্রয়োজন পড়ে না। কিন্তু আপিল ও স্থগিতাদেশের আবেদনকে অকার্যকর করে দিতে সরকার খালেদা জিয়াকে দূরভিসন্ধিমূলকভাবে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছে।"
আপিল বিভাগে শুনানিতে হাইকোর্টের রায় স্থগিতের জন্য খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন পরিচালনা না করাটা উদ্দেশ্যমূলক বলে রোববার মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
'খালেদা জিয়া মামলায় জিতলে তার বাড়ি ফিরিয়ে দেয়া হবে'
bdnews24