২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হুমকি-ধমকি দেওয়ার প্রশ্নই ওঠে না'

বিএনপি সমর্থক সশস্ত্র বাহিনীর একদল সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদা জিয়ার বিরুদ্ধে আইএসপিআর'র অভিযোগ প্রত্যাখান করেছেন। সশস্ত্র বাহিনীর আরো কয়েকজন সাবেক কর্মকর্তা তাদের সঙ্গে একমত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক সশস্ত্র বাহিনীর একদল সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদা জিয়ার বিরুদ্ধে আইএসপিআর'র অভিযোগ প্রত্যাখান করেছেন। সশস্ত্র বাহিনীর আরো কয়েকজন সাবেক কর্মকর্তা তাদের সঙ্গে একমত। হুমকি-ধমকি এবং সেনাবাহিনী সদস্যদের জাতীয় 'দুশমন' আখ্যা দিয়ে খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়েছেন বলে রোববার অভিযোগ তোলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সশস্ত্র বাহিনীর সাবেক ওই কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলে আইএসপিআর'র কোনো সদস্যই ছিলেন না। ওই সময় সেনা কর্মকর্তারাও কেউ ছিলেন না। কাজেই গালি ও হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়া নিয়ে আইএসপিআর খালেদার বিরুদ্ধে আরো যেসব অভিযোগ তুলেছে তাও নাকচ করে প্রতিবাদ জানিয়েছেন তারা। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর'র বক্তব্যকে 'চরিত্রহননমূলক ও রাজনৈতিক মিথ্যাচার' হিসেবে অভিহিত করেন তারা। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, "প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আইএসপিআরকে দিয়ে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে যে নজিরবিহীন রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে তার দায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। আমরা মনে করি, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এ কাজে আইএসপিআরকে ব্যবহার করছে সরকার।" গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। শনিবার সেনানিবাসের বাড়ি ছাড়ার পর বিএনপি চেয়ারপার্সনের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার এক সংবাদ সম্মেলনে আইএসপিআর'র পরিচালক শাহীনুল ইসলাম বলেন, "খালেদা জিয়ার বক্তব্য মিথ্যাচার, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।" হাইকোর্টের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর শনিবার ঢাকা সেনানিবাসের মইনুল সড়কে খালেদার বাড়ি খালি করার উদ্যোগ নেওয়া হয়। বিরোধীদলীয় নেতা বিকালে বাড়ি ছাড়েন। খালেদা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন বলে আইএসপিআর শুরু থেকে বলে এলেও খালেদা সন্ধ্যায় তার কার্যালয়ে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাকে এক কাপড়ে জোর করে বাড়ি থেকে বের করা হয়েছে। তার সঙ্গে অসম্মানজনক আচরণও করা হয়। শনিবার রাতে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "হাইকোর্টের রায় বাস্তবায়নে ক্যান্টনমেন্ট বোর্ড বিধিসম্মতভাবে বাড়িটি খালি করার উদ্যোগ নেয়। বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানোর পর খালেদা জিয়া 'আয়েশি' ভঙ্গীতে প্রস্তুত হতে থাকেন। তার অনাবশ্যক দেরি দেখে দুজন নারী কর্মকর্তা তার দরজায় টোকা দিলে তিনি (খালেদা) ক্ষেপে গিয়ে দুর্ব্যবহার করেন। "তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অকৃতজ্ঞ কুকুর ও জাতীয় দুশমন বলতে দ্বিধাবোধ করেননি। সবার সামনে চিৎকার করে বলতে থাকেন- 'আমি সবার চেহারা চিনে রাখছি, ক্ষমতায় যেয়ে একে একে লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেবো'।" হুমকি-ধমকি ও সেনাবাহিনীর সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে খালেদা জিয়া বাড়ি ছেড়েছেন- আইএসপিআর'র এই অভিযোগ মিথ্যা অভিহিত করে সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, "ওই বাড়ির উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর কোনো সংশ্রব থাকার প্রশ্নই ওঠে না। সেনাবাহিনীকে বিতর্কিত করতে সরকারই আইএসপিআরকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।" তিনি আরো বলেন, "খালেদা জিয়াকে বের করে দেওয়ার পর আইএসপিআর সেখানে আপত্তিকর জিনিসপত্র রাখে। এরপর সাংবাদিকদের সেই বাড়িতে ডেকে তা দেখিয়ে বিরোধীদলীয় নেতার চরিত্র হনন ও কুৎসিত রাজনৈতিক অপপ্রচার চালানোর উদ্দেশ্যে এই মিথ্যা প্রচারণার আয়োজন করে। এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। "এ ধরনের অরুচিকর কুকাজে সশস্ত্র বাহিনীর নাম ব্যবহারের আমরা তীব্র প্রতিবাদ করছি।" সাবেক এই সেনাপ্রধান বলেন, "খালেদা জিয়া নিজেই জানিয়েছেন, পুলিশ ও র‌্যাব ছাড়া সেনাবাহিনীর কোনো কর্মকর্তা তার বাসায় যাননি। তিনি নিজে বারবার বলতে চেয়েছেন, কোনো আর্মি অফিসার আছে কি না। থাকলে তিনি তার সঙ্গে কথা বলতে চান। "অথচ আইএসপিআর বলছে, তিনি (খালেদা জিয়া) নাকি সেনা সদস্যদের গালি ও হুমকি দিয়েছেন। ঘটনাস্থলে আইএসপিআর'র কোনো সদস্যই ছিলেন না। ওই সময় সেনা কর্মকর্তারাও কেউ ছিলেন না। কাজেই গালি ও হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। জেনারেল মাহবুব বলেন, "আমরা যারা খালেদা জিয়াকে দেখেছি, গালি ও হুমকি দেওয়ার প্রবণতা তার এতোটুকুও নেই।" বাড়ি ছাড়ার পর খালেদা জিয়া সংবাদ সম্মেলনে যেভাবে সব ঘটনার বিবরণ দিয়েছেন- তাতে মানুষ স্তম্ভিত ও শিহরিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিরোধীদলীয় নেতার বাড়ির কাজের লোক, পাচক, গাড়িচালক, মালি, ঝাড়