ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোয়া তিনশ জন শিক্ষক।
শনিবার গভীর রাতে দেওয়া বিবৃতি বলা হয়, "দেশের সর্বোচ্চ আদালতের প্রতি কোনো তোয়াক্কা না করে বিচারাধীন একটি বিষয়ের মীমাংসা হওয়ার আগেই সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে খালেদা জিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে নির্মমভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।"
"তিন যুগ পর নানা অপপ্রচার চালিয়ে শহীদ জিয়ার পরিবারকে বাড়ি থেকে উৎখাতের ঘটনা কোনোভাবেই জাতির কাছে গ্রহণযোগ্য নয়," বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, "এ ধরনের হীন কর্মকাণ্ডে আমরা মর্মাহত এবং ক্ষুব্ধ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক এসএমএ ফায়েজ, অধ্যাপক এএফএম ইউসুফ হায়দার, অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপক এবিএম. ওবায়দুল ইসলাম, অধ্যাপক আব্বাস আলী খান, অধ্যাপক মো. আবুল বাশার, অধ্যাপক শাহিদা রফিক, অধ্যাপক শাহনাজ হক হুসেন, অধ্যাপক আবুল হাসনাত, লুৎফর রহমান, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক লায়লা নুর ইসলাম, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক জাহিদুল ইসলাম ও অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯১৬ ঘ.
bdnews24