২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। দলীয় সূত্রে এ খবর জানা গেছে। সন্ধ্যা ৭টা থেকে দেড় ঘন্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের নির্বাচিত হওয়ার ঘটনার প্রশংসা করেন। শমসের মবিন আরো জানান, সাক্ষাতকালে সংসদকে আরো কার্যকর করতে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী বলে বলে জানানো হয়। এ সময় শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি খালেদা জিয়ার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১৩ ঘ.