২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের দু'গ্র"পের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সিলেট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের দু'গ্র"পের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। আহত ময়জুল ইসলাম, একন আহমদ, রাজু আহমদ, হোসেন আহমদ, জয়নাল উদ্দিন, ফেরদাউস আহমদ এবং দৈনিক ইত্তেফাক'র বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল খালিক বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বাকিদের নাম জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক জামাল হোসেন ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম গ্র"পের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় দুই গ্র"পের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। সন্ধ্যা ৭টার দিকে বিয়ানীবাজার পৌর এলাকায় কিছু ছাত্রলীগকর্মী সশস্ত্র মহড়া দেয় বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে। কয়েকরাউন্ড গুলির শব্দও শোনা গেছে। অস্ত্রের মহড়ার ছবি তুলতে গিয়ে ছাত্রলীগকর্মীদের হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাক'র বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল খালিক। চুরিকাঘাতে খালিকের ডানহাতের দু'টি আঙুল জখম হয়েছে। বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, "আমরা গুলির শব্দ শুনেছি। অস্ত্রের মহড়া যারা দিয়েছে তাদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অজিত, সম্রাট ও রাজুর নাম জানা গেছে। তারা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম গ্র"পের সমর্থক। বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. জামাল হোসেন সন্ত্রাসে জড়িতরা আবুল কাশেম গ্র"পের সমর্থক বলে দাবি করেন। আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.