২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলকে তৈরি হতে বিএনপির আহ্বান

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য যুবদল নেতা-কর্মীদের তৈরি হতে বলেছেন বিএনপি নেতারা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য যুবদল নেতা-কর্মীদের তৈরি হতে বলেছেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেছেন, "দেশকে রক্ষা করতে হলে মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি। নির্বাচন দিয়ে সরকার যেন ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়, সে জন্য যুব সমাজকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।" যুবদলকে বিএনপির ভ্যানগার্ড অভিহিত করে তিনি বলেন, "এজন্যই প্রেসিডেন্ট জিয়া যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।" বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে রাজধানীতে শোভাযাত্রা বের করে। মুক্তাঙ্গনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন খন্দকার মোশাররফ। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ দাবি করে খন্দকার মোশাররফ বলেন, "আইনশৃঙ্খলা আর দ্রব্যমূল্য পরিস্থিতিতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। সিরাজগঞ্জ, নাটোর, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনার পাশাপাশি বিভিন্ন স্থানে বিরোধী নেতাকর্মীদের হত্যা করে তারা (সরকার) পরিকল্পিভাবে দেশকে অচল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।" সাবেক বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী মোশাররফ বলেন, "দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রতিবেদনে তা প্রকাশ পেয়েছে। বিনা টেন্ডারে বিদ্যুৎ আনার নামে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে, তার তালিকা আমরা অবশ্যই সময়মতো প্রকাশ করবো।" বখাটেদের হামলায় সা