২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ইতালির বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইতালির বিদায়ী রাষ্ট্রদূত ড. ইতালাল মারিয়া মার্তা ওচি বুধবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির বিদায়ী রাষ্ট্রদূত ড. ইতালাল মারিয়া মার্তা ওচি বুধবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতার সঙ্গে দুই দেশের সর্ম্পকোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০১৬ঘ.