২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ার সাজা বাতিল

অবৈধ সম্পদ অর্জন মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাজার রায় বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাজার রায় বাতিল করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মায়ার আপিল আবেদন মঞ্জুর করে এ রায় দেয়। ২০০৮ সালের ১৪ ফেব্র"য়ারি এ মামলায় মায়াকে ১৩ বছর কারাদণ্ড ও তার আড়াই কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার রায় দেয় বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে মায়া গত বছরের ২৫ মে হাইকোর্টে আপিল আবেদন দায়ের করেন। ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২৯ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মায়ার পক্ষে আবেদনের ওপর শুনানি করে অ্যাডভোকেট আব্দুল বাছেদ মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। রায়ের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি আপিল দায়ের করা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৪ ঘ.