বগুড়া, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসৃজন প্রকল্পের কমিটি গঠন নিয়ে বগুড়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
পরে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায়, ৪০ দিন মেয়াদী কর্মসৃজন প্রকল্পের কমিটি গঠন নিয়ে ১২ অক্টোবর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাদা চৌধুরী ও সাধারণ সম্পাদক আজিজুল হকের বাগবিতণ্ডা হয়।
ওই সময় সাধারণ সম্পাদকের সমর্থকরা সভাপতি গ্র"পের সমর্থক উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল করিমকে মারধর করে।
এরপর থেকেই দুগ্র"পের মধ্যে উত্তেজনা চলে আসছে।
শিবগঞ্জের বানাইল এলাকার প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, কর্মসৃজন প্রকল্প নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, ইউএনও'র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে এনে তাকে অপসারণের দাবিতে শাহজাদা বৃহস্পতিবার উপজেলা চত্বরে সমাবেশ ডাকেন।
এ খবর জানতে পেরে সাধারণ সম্পাদক বিক্ষোভ সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই দুপক্ষ লোকজন জড়ো করতে থাকে। দুপুর দেড়টার দিকে সভাপতি গ্র"প সদরে মিছিল করে এবং প্রায় এক কিলোমিটার দূরে উপজেলা চত্বরের দিকে অগ্রসর হয়।
মিছিলকারীদের হাতে লাঠি, ফালা (দেশি ধারালো অস্ত্র), তীর-ধনুক ও কিরিচ ছিলো।
মিছিলটি স্বাস্থ্য কমপ্লেক্স অতিক্রম করে উপজেলা পরিষদের দিকে অগ্রসর হলে প্রতিপক্ষের মুখোমুখি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ ও র্যাব সদস্যরা দুপক্ষকে সরিয়ে দেওয়ার পর সাধারণ সম্পাদক গ্র"পের কর্মীরা শিবগঞ্জ থানার সামনে ফিরে আসে।
তারা ভূমি নিবন্ধক কার্যালয়ের ভেন্ডার সভাপতির সমর্থক আব্দুল বাছেদের চেয়ার টেবিল ও স্ট্যাম্পসহ বাক্সটি রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।
শাহজাদা চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করে মিছিল বের করলে সাধারণ সম্পাদক সমর্থকরা হামলা চালায়।
তিনি দাবি করেন, কল্লোল, সাইদুর, খায়ের, জমেলা, ও ছবিদাসহ তার ৮-১০ জন সমর্থক আহত হয়েছে।
সাধারণ সম্পাদক আজিজুল হক দাবি করেন, সভাপতি লোক ভাড়া করে এনে ইউএনও'র বিরুদ্ধে মিছিল বের করে। এর প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা হয়।
এতে লিটন, মোস্তফা ও তিনিসহ তার কয়েকজন সমর্থক আহত হয়।
শিবগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন আছে।
এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24