ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদার জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর পারোলের মেয়াদ বাড়ানোর আবেদন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বৃহস্পতিবার জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কার্যালয়ে তার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রা সচিব বলেন, "কোকোর আইনজীবীরা বুধবার সাময়িক মুক্তি (পারোল) বাড়ানোর আবেদনটি জমা দিয়েছেন। আমরা আবেদনটি পেয়েছি। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
বৈঠকে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) আশরাফুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
কোকোর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও শিমুল বিশ্বাস বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পারোলের মেয়াদ বাড়ানোর আবেদনটি জমা দেন।
গত বুধবার পারোলের মেয়াদ বাড়িয়ে দেওয়া হাইকোর্টের রায় আপিল বিভাগ ছয় সপ্তাহের জন্য স্থগিত করে।
এর ফলে কোকোকে দেশে ফিরতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আরাফাত বর্তমানে থাইল্যান্ড রয়েছেন। নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেয়ে দু'বছর আগে তিনি ব্যাংকক যান। এরপর বিভিন্ন দফায় কোকোর পারোলের মেয়াদ বাড়ানো হলেও স
bdnews24