ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে তার জন্মস্থান রংপুরের পীরগঞ্জে একটি সেতুর নামকরণ করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাটে করতোয়া নদীর ওপর এই সেতুটি নির্মাণাধীন রয়েছে।
বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করতোয়া নদীর ওপর সাত স্প্যান বিশিষ্ট এবং ২৭৯ মিটার দীর্ঘ নির্মাণাধীন এ সেতুটি প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার নামানুসারে 'ওয়াজেদ মিয়া সেতু' হিসেবে পরিচিত হবে। সরকার এ নতুন নামকরণ করেছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম এ ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে মারা যান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24