ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতে কোনো পুলিশ সদস্য তার বাড়িতে যায়নি।
ওদিকে একাত্তরের অপরাধের ঘটনায় সাকা চৌধুরীকে গ্রেপ্তার বা আটকের ব্যাপারে কোনো সুপারিশ এজন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার দুপুর পর্যন্ত আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে, এমন কোনো খবর আমিও জানি না, পুলিশের আইজিও (মহাপরিদর্শক) জানেন না। আমার জানা মতে, এমন কোনো ঘটনা ঘটেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের জন্য গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের পর আইজি হাসান মাহমুদ খন্দকারের উপস্থিতিতে তিনি একথা বলেন।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম নগরীর গণি বেকারির মোড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের গুডস হিলের বাড়িতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) চার/পাঁচজন সদস্য আসেন। এতে তাকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা বাড়ির সামনে ভিড় করে।
সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হলে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের হুমকি দেয় বিএনপি নেতা-কর্মীরা।
সাকা চৌধুরীকে গ্রেপ্তার হলে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ হওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সে প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ওয়েট অ্যান্ড সি।"
স
bdnews24