২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার বাড়িতে ডিবি, গ্রেপ্তারের গুজবে কর্মীদের ভিড়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার হতে পারেন- এ গুজবে তার বাড়িতে ভিড় করতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 06:24 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার হতে পারেন- এ গুজবে তার বাড়িতে ভিড় করতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর গণি বেকারির মোড়ে সালাউদ্দিন কাদেরের গুডস হিলের বাড়িতে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) চার/পাঁচজন সদস্য আসেন। এরপর তাকে গ্রেপ্তার কথা হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে বিএনপির নেতাকর্মীরা বাড়ির সামনে ভিড় করতে শুরু করে। রাত ১২টা নাগাদ সেখানে প্রায় শদুয়েক কর্মী জড়ো হয়। 'সালাউদ্দিন ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে-ঘরে' স্লোগান দিয়ে তারা মিছিল করছে। সাকা তার বাড়ির বারান্দায় নেতা-কর্মীদের সঙ্গে বসে রয়েছেন। সেখানে উপস্থিতদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, উত্তর জেলা বিএনপির এসএম ফজলুল হক, জামায়াত নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু হাসনাৎসহ বিএনপির মধ্যম সারির বেশ কয়েকজন নেতা। স