২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে চায়'

সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির কো- চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকার দেশের ক্ষুদ্র জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি দিতে চায়। মূলধারার রাজনীতিবিদ ও রাজনৈতিক শক্তিগুলো তাদের সঙ্গে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির কো- চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকার দেশের ক্ষুদ্র জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি দিতে চায়। মূলধারার রাজনীতিবিদ ও রাজনৈতিক শক্তিগুলো তাদের সঙ্গে আছে। মঙ্গলবার বিকালে নগরীর সিরডাপ মিলনায়তনে 'বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশের আদিবাসী ফোরাম এ আলোচনার আয়োজন করে। সুরঞ্জিত বলেন, "আদীবাসীদের লড়াই অসা