ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে ঢাকা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া রোববার এক আলোচনা অনুষ্ঠানে বলেন, "ওই বাড়ি তাকে (খালেদা) ছাড়তেই হবে।"
ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি খালেদাকে ছেড়ে দিতে আদালতের আদেশের পর চলমান আলোচনার মধ্যেই মায়া এ কথা বললেন।
বাড়ি নিয়ে খালেদার রিট আবেদন হাইকোর্ট খারিজ করার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক নেতারা এ বিষয়টি আদালতের বাইরে মীমাংসার প্রস্তাব রেখেছিলেন। তবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এর জবাবে শনিবার বলেন, বিষয়টি এটা আদালতে যাওয়ায় সেখানেই এর মীমাংসা হবে।
এদিকে বাড়ি নিয়ে বিতর্কে রাজনীতিকদের না জড়াতে রোববার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কদের চৌধুরী।
মায়া বলেন, "খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের যে বাড়িটিতে থাকছেন, সেটা সেনাবাহিনীর। আদালতের রায়ের পর ওইদিনই খালেদা জিয়ার বাড়িটি ছেড়ে দেওয়া উচিত ছিলো।"
বিএনপি নেতাদের সমালোচনা করে মায়া বলেন, "খালেদা জিয়া ও তার দলের নেতারা আইনের শাসনের কথা বলেন। তাহলে, তারা আদালতের রায় মেনে নিচ্ছেন না কেন ?"
বিরোধী দলকে জনগণের সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নানা রকম ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে। সরকারের কোনো ভুল-ক্রটি হলে বিরোধী দলকে তা ধরিয়ে দিতে হবে।"
বিএনপির আন্দোলন কর্মসূচির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা বলেন, "আওয়ামী লীগ ষড়যন্ত্র জানে না, ষড়যন্ত্র বোঝে না। আমরা রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করবো।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওলামা লীগ আয়োজিত 'জাতীয় উন্নয়নে সন্ত্রাস দমন ও সকল ধর্মীয় কর্মকাণ্ডের অবাধ স্বাধীনতা ও সা
bdnews24