২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ভাংচুর

আটক নেতা-কর্মীদের জামিন করাতে ব্যর্থ হওয়ায় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 07:48 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

রাজশাহী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক নেতা-কর্মীদের জামিন করাতে ব্যর্থ হওয়ায় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে কুঞ্জ ভবনে ওয়ার্কার্স পার্টির মহানগর কার্যালয়ে এ ভাংচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ওয়ার্কার্স পার্টির মহানগর কার্যালয়ের তালা খুলে আসবাবপত্র ভাংচুর করে আবার তালা মেরে চলে যায়। মহানগর ছাত্রমৈত্রী সভাপতি মতিউর রহমান মতি জানান, বিভিন্ন মামলায় রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও পলিটেকনিকের নেতা-কর্মীদের বিরুদ্ধে কয়েকটি মামলায় বর্তমানে ছয়জন জেল হাজতে আছেন। তাদের ছাড়ানোর ব্যাপারে স্থানীয় নেতাদের জানিয়ে কোনো সহযোগিতা না পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতারা ক্ষুব্ধ হয়ে ভাংচুর চালায়। এদিকে মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলে সাংগাঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩১ ঘ.