২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে আহত ৫

তুচ্ছ ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কুমারশীলের মোড়ে এ সংঘর্ষের সময় গোলাগুলি এবং হাত বোমার বিষ্ফোরণও হয়। এ সময় কুমারশীল মোড়, ডা. ফরিদুল হুদা রোড, কালাইশ্রীপাড়া রোড, ট্যাংকের পাড়সহ বিভিন্ন মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ একটি কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত বাবু নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। শরীফ নামের একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জয় সরকার বলেন, একটি মোবাইল ফোন সেট বিক্রির ঘটনা নিয়ে বিরোধের জেরে সদর হাসপাতালের সামনে ছাত্রলীগের একটি গ্র"প অপর গ্র"পের উপর অতর্কিত হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.