ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার জাতীয় সংসদ ও আইন বিষয়ক দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন।
হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এ অনুষ্ঠান হয়।
এতে বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান রচিত 'জাতীয় সংসদ এবং আমি' ও 'ল'স আনল'স অ্যাভাব-ল'স, আউট ল'স অ্যান্ড ইন-ল'স' নামের বইয়ের মোড়ক উন্মোচন করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদ্দাছির হোসেন।
আবদুল মান্নান ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বিমান প্রতিমন্ত্রী এবং চার বার (পঞ্চম থেকে অষ্টম সংসদ পর্যন্ত) জাতীয় সংসদের সদস্য ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবদুল মান্নান।
পরে বই দুটির ওপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, বিএনপি নেতা টি এইচ খান, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজউল্লাহ ও নুরুল কবীর আলোচনা করেন।
খালেদা জিয়া অতিথি সারিতে বসে আলোচনা শোনেন।
অনুষ্ঠানে লেখকের স্ত্রী নিলুফার মান্নান ও মেয়ে মেহনাছ মান্নান ও তার স্বামী নাসিরউদ্দিন অসীম উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্ঠা পরিষদের সদস্য ইনাম আহদে চৌধুরী, রুহুল আলম, ঢাকার মেয়ার সাদেক হোসেন খোকা, সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ কেন্দ্রীয় নেতা এবং কয়েকজন শিক্ষাবিদ, আইনজীবী ও কূটনীতিক অনুষ্ঠানে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৯৪৭ ঘ.
bdnews24