২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল নয়, মহাজোটে থাকতে চাই শক্তি নিয়ে: এরশাদ

জাতীয় পার্টি ক্ষমতাসীন মহাজোটেই থাকছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 11:53 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি ক্ষমতাসীন মহাজোটেই থাকছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। "তবে মহাজোটে আমরা দুর্বল পার্টনার হয়ে থাকতে চাই না", বলেন তিনি। জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে সক্ষম- এ দাবি করে এরশাদ বলেন, "আগামী ৬ জানুয়ারি পল্টনের সমাবেশের মধ্য দিয়ে আমরা তা প্রমাণ করে দেব।" দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সমাবেশ নিয়ে রোববার রাজধানী সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করেন এরশাদ। মহাজোটের অংশীদার জাতীয় পার্টির একজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আরো মন্ত্রী করাসহ বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এর বহিঃপ্রকাশ হিসেব এরশাদ স