সৈয়দ নাহাশ পাশা
লন্ডন, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিলের বক্তব্যে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা এর তীব্র নিন্দা জানিয়েছেন।
বার্মিংহামে জলিলের লাঞ্ছিত হওয়ার ঘটনাটিও লন্ডনে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা) জলিল বার্মিংহামের কভেন্ট্রি রোডে একটি মানিচেঞ্জার প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষুব্ধ ১০-১২ জন কর্মী শ্লোগান দিয়ে তাকে ধাওয়া করে। ওই সময় সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় যুবলীগের এক নেতা জানান, এ সময় তারা জলিলের কাছে জানতে চান, তিনি কেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সর্ম্পকে নেতিবাচক কথাবার্তা বলছেন। এক পর্যায়ে তারা জলিলের ওপর চড়াও হলে তার সঙ্গে থাকা লোকজন তাকে মানিচেঞ্জার প্রতিষ্ঠানের ভেতরে একটি কক্ষে নিয়ে যান।
বৃহস্পতিবার লন্ডনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে জলিল বলেন, পদ ধরে রাখতে ওই সময় দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে বিরোধে না জড়ানো তার ভুল হয়েছিল। উপদেষ্টা পরিষদে রেখে দলের প্রধান অনেক জ্যেষ্ঠ নেতার সঙ্গে অন্যায় করেছেন বলেও তিনি অভিযোগ করেন। নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং ক্ষমতারোহণের পেছনে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা ছিল বলেও তিনি ইঙ্গিত দেন।
জলিলের ওই বক্তব্যের নিন্দা জানিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে কুৎসা রটনা জলিলের ক্ষোভেরই বহিঃপ্রকাশ।"
যুক্তরাজ্যে জলিল কোনও রাজনৈতিক সভা-সমাবেশ করতে গেলে তা প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, "জলিল সাহেব দেশে ফিরলেও যে এমন পরিস্থিতির শিকার হবেন না সেটা নিশ্চিত করে বলা যায় না। তিনি নিজে কিছু না পাওয়ার প্রতিহিংসায় জ্বলছেন। দলের মধ্যে কোন্দল বাড়াচ্ছেন।"
হাশেম বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘে বক্তব্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তখন জলিল ভুয়া, মিথ্যা, বানোয়াট গল্প ফেঁদে দেশের জন্য দুর্নাম বয়ে আনছেন। তার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।"
শেখ হাসিনা, শেখ রেহানা ও সৈয়দ আশরাফের বিরুদ্ধে জলিলের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমার ধারণা, তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। কোন্দলের রাজনীতি থেকে তারও সরে দাঁড়ানো উচিত।"
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, "সৈয়দ আশরাফ আমাদের কাছের মানুষ। তিনদিন পর শেখ রেহানা তাকে দেশে ফেরত পাঠান- এই তথ্য ভুল। আশরাফ এখানে অনেকদিন ছিলেন। তিনি দেশে কোনও আঁতাতের ভিত্তিতে ফিরে যাননি। শেখ রেহানা লন্ডনে বসে দলীয় নেত্রীকে জেল থেকে মুক্ত করার জন্য কাজ করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল বলে ব্রিটেনে আমরা একযোগে কাজ করেছি।"
তিনি জলিলের বক্তব্য প্রত্যাখ্যান করে হাশেম বলেন, "শেখ হাসিনাকে ডিজিএফআই ভোট দেয়নি, ভোট দিয়েছে দেশের মানুষ।"
মহাজোট সরকারের শিল্পমন্ত্রী বর্তমানে লন্ডন সফররত দিলীপ বড়
bdnews24