২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরুদণ্ডে আঘাত পেয়ে স্কয়ার হাসপাতালে তোফায়েল

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে ফেরিতে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। সাবেক এ মন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে ফেরিতে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। সাবেক এ মন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের এক জন কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তোফায়েল আহমেদ মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসার পথে ফেরিতে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী বুধবার স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদকে দেখতে যান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এএল/এসএইচ/২০২০ ঘ.