ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩১ অক্টোবরের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হবে।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউ'র কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও ছয় বছর পর এবার এ সম্মেলন হতে যাচ্ছে।
একই সময়ের ব্যবধানে গত ২৪শে জুলাই কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিলো ২০০৩ সালে। এতে প্রয়াত মোহাম্মদ হানিফ সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাধারণ সম্পাদক হন।
ঢাকার সাবেক মেয়র হানিফের মৃত্যু ও ওয়ান ইলেভেনের পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আ
bdnews24